দিনাজপুরের খোলাহাটি কলেজে কম্পিউটার কর্নার স্থাপন করল রবি
মোবাইল অপারেটর রবি দিনাজপুরের খোলাহাটি ডিগ্রি কলেজে সম্প্রতি একটি কম্পিউটার কর্নার স্থাপন করেছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক ও ভাইস চেয়ারম্যান লতিফা বেগম, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিবুল ফেরদৌস, রবির দিনাজপুরের এরিয়া ম্যানেজার মো. হুমায়ুন কবীর এবং কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।রবি দেশের প্রযুক্তি-সুবিধা থেকে বঞ্চিত ও মানসম্পন্ন কলেজগুলোতে ক্রমান্বয়ে আধুনিক তথ্যপ্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিনা মূল্যে এ ধরনের কম্পিউটার কর্নার স্থাপন করবে। রবির এই কার্যক্রম এরই মধ্যে প্রাথমিক তালিকাভুক্ত কলেজগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। এ ক্ষেত্রে রবি মেধা তালিকায় এগিয়ে থাকা কলেজগুলোকে প্রাধান্য দিয়েছে। রবির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে কলেজগুলোতে কম্পিউটার কর্নার স্থাপন করা হচ্ছে।অনুষ্ঠানে হাফিজুর রহমান প্রামাণিক বলেন, রবির এই উদ্যোগ দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য তথ্যপ্রযুক্তির দ্বার উন্মোচনে আলোড়ন সৃষ্টি করবে।বক্তারা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে রবির এই উদ্যোগের প্রশংসা করেন। বিজ্ঞপ্তি।