দিবাযত্নকেন্দ্রের ফি হবে সর্বোচ্চ ২৫০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের শিশুসন্তানদের জন্য দিবাযত্নকেন্দ্র স্থাপনের নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় ব্যাংকগুলো কোথায় দিবাযত্নকেন্দ্র স্থাপন করবে, পরিচালনা কমিটিতে কারা থাকবেন, খরচ, খাবারের মান, ভর্তি ও ব্যবস্থাপনা, শিক্ষাদান ও নিরাপত্তা পদ্ধতি কেমন হবে, তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। নীতিমালাটি অনুসরণ করার জন্য সব ব্যাংকের প্রধান নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানে কর্মরত নারী বা পুরুষ তাঁদের ছয় মাস থেকে ছয় বছর বয়সী সর্বোচ্চ দুটি সন্তান এই দিবাযত্নকেন্দ্রে ভর্তি করতে পারবেন। ব্যাংক কমিটি, একজন ডাক্তার, কর্মরত শিশুর মাতা বা পিতার মধ্যে থেকে মনোনীত প্রতিনিধির সমন্বয়ে গঠিত পরিচালনা কমিটি একটি ‘ওয়েলফেয়ার কমিটি’ গঠন করবে। প্রতিটি শিশুর জন্য সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা ফি আদায় করা যাবে।