দীঘিনালায় ৪৫ জন আদিবাসী প্রান্তিক চাষির মধ্যে ঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৪৫ জন আদিবাসী প্রান্তিক চাষিকে মসলাজাতীয় কৃষিঋণ দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ঋণ বিতরণ উপলক্ষে এক চাষি সমাবেশের আয়োজন করা হয়। ব্যাংকের দীঘিনালা শাখার ব্যবস্থাপক সমীর চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মবীর চাকমা। উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, বাবুছড়া ইউপি চেয়ারম্যান পরিতোষ চাকমা প্রমুখ। ঋণ পাওয়া বৈদ্যপাড়া গ্রামের গৌরিকা চাকমা বলেন, ‘আমি নারী হিসেবে এই প্রথম কোনো কৃষিঋণ পেলাম।’