দীর্ঘ খরাসহ বনদস্যু ও ডাকাতের উপদ্রবে চা শিল্পাঞ্চলে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরূপ আবহাওয়া এবং বনদস্যু ও ডাকাতের উত্পাতের কারণে মৌলভীবাজার অঞ্চলের চা-শিল্প মারাত্মক সংকটে পড়েছে। বাংলাদেশ চা সংসদের (বিটিএ) সিলেট বিভাগীয় আঞ্চলিক কমিটির নেতারা এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। সংবাদ সম্মেলনে বিটিএর সিলেট বিভাগীয় সভাপতি মো. আবদুল আউয়াল, সহসভাপতি ইসমাইল আহমেদ খান, ফুলতলা চা-বাগনের ব্যবস্থাপক শামীম আহমেদ চৌধুরী, লস্করপুর ভ্যালির উপমহাব্যবস্থাপক এ এফ এম শাহজাহান ও সি ও রত্না চা-বাগান মো. ইয়াকুব আলী এ সময় উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, চার মাস ধরে অনাবৃষ্টি আর খরায় দেশের ১৬৩টি চা-বাগানে নতুন সৃজিত চারা গাছ পুড়ে মরে যাচ্ছে। চা-বাগানের ভেতর দিয়ে প্রবাহিত সব নদী, নালা ও পাহাড়ি ছড়া শুকিয়ে যাওয়ায় সেচ সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় চা-বাগানের নিজস্ব জলাধার আর প্রাকৃতিক হ্রদ থেকে পানি সেচ দিয়ে বাগানের নতুন গাছগুলো রক্ষা করা যাচ্ছে না। বিটিএর নেতারা বলেন, আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় এবং অবাদে স মিল গড়ে ওঠায় বনদস্যুরা এখন চা-বাগানের ছায়াদানকারী গাছগাছালি কেটে সাবাড় করছে। তারা আরও বলেন, পাঁচ-ছয় মাস ধরে মৌলভীবাজার জেলার প্রেমনগর, শমশেরনগর, ধলই, পাত্রকলা ও মাধবপুরসহ বিভিন্ন চা-বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকদের বাংলো এবং কর্মচারীদের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বিটিএ নেতারা পুলিশ ঠিকমতো সহায়তা করলে বনদস্যু ও ডাকাতদের উত্পাত বন্ধ হবে বলে উল্লেখ করেন।