দুই ইপিজেডে দেড় কোটি ডলার বিনিয়োগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দেশি ও বিদেশি মালিকানাধীন নতুন দুটি শিল্পে এক কোটি ৬০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ হবে।
এ ব্যাপারে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে সম্প্রতি কোম্পানি দুটির চুক্তি হয়েছে। বেপজার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বেপজা জানিয়েছে, চুক্তির আওতায় আদমজী ইপিজেডে হংকং ও বাংলাদেশের যৌথ মালিকানায় মেসার্স ইউরো এ জিপার নামে একটি গার্মেন্টস এক্সেসরিজ শিল্প প্রতিষ্ঠা করা হবে। এতে বিনিয়োগ হবে এক কোটি মার্কিন ডলার। আর কর্ণফুলী ইপিজেডে হংকং, বাংলাদেশ ও আমেরিকার ত্রিপক্ষীয় মালিকানায় প্রতিষ্ঠা করা হবে এসওএস আউটফিটারস নামের একটি তৈরি পোশাক কারখানা। এতে বিনিয়োগ হবে ৬০ লাখ মার্কিন ডলার।
বেপজার তথ্য অনুযায়ী, এ দুই শিল্পে প্রায় তিন হাজার ৩১৮ জনের কর্মসংস্থান ঘটবে।
ইউরো এ জিপার বছরে সোয়া দুই কোটি পিস জিপার, দুই কোটি পিস মেটাল বোতাম ও ২০ লাখ পিস বাকল এবং এসওএস আউটফিটারস এক কোটি পিসের বেশি পোশাক পণ্য তৈরি করবে।