দুই কৃষককে ১০ লাখ টাকা দিল স্ট্যানচার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিক্ষেত্রে অবদান ও কৃষিচর্চার স্বীকৃতি হিসেবে দুই কৃষককে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ (এসসিবি)। সহায়তা পাওয়া দুই কৃষক হলেন বরিশালের খান আসাদুজ্জামান ও ফরিদপুরের আলিয়া বেগম। ঢাকার একটি হোটেলে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে ‘দ্বিতীয় এসসিবি কৃষি পদক’ আয়োজনেরও ঘোষণা দিয়েছে ব্যাংকটি। এ কার্যক্রমের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এসসিবির করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান বিটপী দাস চৌধুরী ও বিবিএফের সম্পাদক শরিফুল ইসলাম। এতে জানানো হয়, এবারও পাঁচটি বিভাগে পুরস্কার দেওয়া হবে।