দুই কোম্পানিকে এসইসির জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানিকে জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।কোম্পানি দুটি হলো বাংলা প্রোসেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মিতা টেক্সটাইলস লিমিটেড (ইস্যুয়ার)।এসইসি সূত্রে জানা যায়, গত বছরের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে কমিশনে জমা দিতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।এ ছাড়া আজকের সভায় অনিবাসীদের সরাসরি বিনিয়োগের সুযোগ তৈরি করতে বাংলাদেশ ফান্ডের প্রসপেক্টাসের ১৫ নম্বর পৃষ্ঠার ৫.৩ অনুচ্ছেদ অন্যান্য ব্যক্তিগত ক্যাটাগরিতে অনিবাসীদের অন্তর্ভুক্ত করার জন্য আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের আবেদনের প্রস্তাবে কমিশন অনুমোদন দিয়েছে। এর ফলে প্রবাসী বাংলাদেশি ও বিদেশিরা সরাসরি বাংলাদেশ ফান্ডে ননরেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্টের (নিটা) মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। একই সঙ্গে বিনিয়োগ প্রত্যাবর্তনও করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।