দুই কোম্পানির অডিটর নিয়োগ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তালিকাভুক্ত দুটি কোম্পানির অডিটর নিয়োগের বিষয়টি অনুমোদন করেছে। আজ মঙ্গলবার কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানি দুটি হলো লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ল্যাম্পস। এসইসি সূত্রে জানা যায়, লাফার্জ সুরমা সিমেন্টের অডিটরের সময় শেষ হওয়ায় শিগগিরই নতুন অডিটর নিয়োগ করতে বলা হয়েছে। অন্যদিকে আগামী বছরের শুরু থেকে বাংলাদেশ ল্যাম্পসের অডিটর নিয়োগ দিতে বলা হয়েছে।