দুই কোম্পানির রাইট অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক (আইএসএনএল) ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আইএসএনএলকে ১:১ হারে (বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ১টি) এবং তাল্লু স্পিনিংকে ২:১ হারে (বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ২টি) রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে। আজ মঙ্গলবার এসইসির ৪৩০তম নিয়মিত কমিশন সভায় এই দুটি কোম্পানির রাইট শেয়ার ছাড়ার অনুমোদন প্রদান করা হয়। এসইসির মুখপ্রাপ্ত ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, এই রাইট শেয়ারের মাধ্যমে আইএসএনএল ৯৯ লাখ চার হাজার ৭৬৫টি সাধারণ শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের দাম অভিহিত মূল্য অর্থাত্ ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি নয় কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৬৫০ টাকা বাজার থেকে উত্তোলন করবে। এই অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ওয়াইফাই মেশ টেকনোলজি স্থাপন করবে। এ ছাড়া সেবা বাড়ানোর লক্ষ্যে এবং কোম্পানির ইন্টারনাল সোর্স অব ক্যাশ ফ্লো খাতে ব্যয় করবে। এই রাইট ইস্যুর জন্য ইস্যু ব্যবস্থাপক ও অবলেখক হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।এ ছাড়া রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে তাল্লু স্পিনিং চার কোটি ২৮ লাখ ৫১৬টি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৪২ কোটি ৮০ লাখ পাঁচ হাজার ১০৮ টাকা উত্তোলন করবে। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই টাকার মাধ্যমে প্রতিষ্ঠানটি চলতি মূলধন ও ব্যাংকঋণ পরিশোধ করতে ব্যয় করবে। এই রাইট ইস্যুর জন্য ইস্যু-ব্যবস্থাপক ও অবলেখক (আন্ডাররাইটার) হিসেবে বাংকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করছে।