দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা
মাইডাস ফিন্যান্সিং ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ এবং রেনউইক জাজনেসওয়ার ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত এ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।মাইডাস ফিন্যান্সিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ডিসেম্বর বেলা ১১টায় ঢাকার ক্যান্টনমেন্টে ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৩ নভেম্বর। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ১২.১৪ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৩২.৩৮ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩৪৫.১৫ টাকা।রেনউইক জাজনেসওয়ায়ের এজিএম ২৬ নভেম্বর বেলা ১১টায় কুষ্টিয়ায় রেনইউক রোডে মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৪ নভেম্বর। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ৫৪.৯৬ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৯০১.১৩ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩৩২.৬৮ টাকা।