দিনের শুরু থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮৩ পয়েন্ট বেড়ে ৪১৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১০টিরই দাম বেড়েছে। কমেছে ১৭টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ১১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: এনবিএল, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, এক্সিম ব্যাংক, ইউসিবিএল, যমুনা অয়েল, তিতাস গ্যাস, ওয়ান ব্যাংক, বেক্সিমকো ও প্রিমিয়ার ব্যাংক।