দুই ঘণ্টায় ৩৫০ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনেও গতি লক্ষ করা যাচ্ছে।ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪০৫৯ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়ে এখনো অব্যাহত রয়েছে।ডিএসইতে ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৩টির দাম বেড়েছে, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ৩৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং, অ্যাকটিভ ফাইন, যমুনা অয়েল প্রভৃতি।