দুই ঘণ্টায় লেনদেন ১৩৬ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির পর আজ মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম কর্মদিবসে শুরু থেকে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। দুপুর সাড়ে ১২টায় দুই ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। কমেছে সূচকও।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৫ পয়েন্ট কমে ৪৫৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।ডিএসইতে মোট ২৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে কমেছে ১৬১টির, বেড়েছে ৫১টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, ইউসিবিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিকস, গ্রামীণফোন, তিতাস গ্যাস, ডেল্টা স্পিনার্স, মেঘনা পেট্রোলিয়াম ও বিকন ফার্মা ।