দিনের শুরুতে সূচকের ওঠানামায় লেনদেন চললেও এখন নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। আর এই সময়ে লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪০ পয়েন্ট কমে ৪৪৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে নিম্নমুখী হয় সূচক। সূচকের নিম্নমুখী এই অবস্থা এখনও অব্যাহত রয়েছ।এই সময়ে ডিএসইতে মোট ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭০টিরই দাম কমেছে। বেড়েছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, তাল্লু স্পিনিং, আফতাব অটো, নাভানা সিএনজি, আরএন স্পিনিং, সায়হাম টেক্সটাইল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন ও ডেল্টা স্পিনার্স প্রভৃতি।