দুই ঘণ্টায় লেনদেন ১৭৩ কোটি টাকার
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বাজার শুরুর দুই ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১৭৩ কোটি টাকার।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ৪৫০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ১২ পয়েন্ট কমেছিল। এরপর সূচক ঊর্ধ্বমুখী হয়ে বেলা ১১টায় ৩০ পয়েন্ট বেড়েছিল। এখন সূচক বাড়ার হার কিছুটা কমলেও সূচকের বাড়তি প্রবণতা অব্যাহত রয়েছে।ডিএসইতে মোট ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪২টির দাম বেড়েছে, কমেছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, তিতাস গ্যাস, বেক্সিমকো, সায়হাম টেক্সটাইল, তাল্লু স্পিনিং, নাভানা সিএনজি, আফতাব অটো ও ডেল্টা স্পিনিং।