দুই ঘণ্টায় লেনদেন ১৮৩ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার শুরু থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪১৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে। এই সময়ে ডিএসইতে মোট ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৩টির দাম কমেছে, বেড়েছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আপাতত এসময় ডিএসইতে লেনদেন ছিল ১৮৩ কোটি টাকার।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনাইটেড এয়ার, গ্রামীণ ফোন, এনবিএল, লংকাবাংলা ফিন্যান্স, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট ফ্যাশন, স্কয়ার ফার্মা, ডেসকো ও এনভয় টেক্সটাইল।