দুই ঘণ্টায় লেনদেন ১৯৯ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এখন কিছুটা নিম্নমুখী অবস্থা লক্ষ করা যাচ্ছে। দুপুর সাড়ে ১২টায় দুই ঘণ্টা শেষে ডিএসইতে বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টায় লেনদেনের প্রথম দুই ঘন্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২ পয়েন্ট কমে ৪৪৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। বেলা ১১টায় আধা ঘণ্টা শেষে সূচক গতকালের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর থেকে সূচক নিম্নমুখী হয়, যা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৯টির দাম বেড়েছে। কমেছে ৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১৯৯ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, আমরা টেকনোলজিস, বেক্সিমকো, তিতাস গ্যাস, তাল্লো স্পিনিং, সায়হাম টেক্সটাইল, রূপালী ইনস্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম ও বিএসসিসিএল প্রভৃতি।