দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এখন নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। দুপুর সাড়ে ১২টায় দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩১ পয়েন্ট কমে ৪৫১১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে থাকে, যা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৩টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৩১টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ২৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, ইউনিক হোটেল, বিএসসিসিএল, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, কেয়া কসমেটিকস, ইউসিবিএল, মেঘনা পেট্রোলিয়াম ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রভৃতি।