দুই ঘণ্টায় লেনদেন ২৬০ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। দুপুর সাড়ে ১২টায় দুই ঘণ্টা শেষে ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৪৫০১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৭টিরই দাম বেড়েছে। কমেছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ২৬০ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, তাল্লু স্পিনিং, যমুনা অয়েল, ইউসিবিএল, বিএসসিসিএল, তিতাস গ্যাস, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো ও ইউনিক হোটেল প্রভৃতি।