দুই ঘণ্টায় লেনদেন ৩২৪ কোটি টাকার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার শুরু থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। দুপুর সাড়ে ১২টায় ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় দুই ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। এরপর কয়েকবার সূচক বাড়ার হার কমলেও এখন বাড়তি প্রবণতা দেখা যাচ্ছে।এ সময়ে ডিএসইতে মোট ২৫৭টি প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭টির দাম বেড়েছে; কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ৩২৪ কোটি টাকার লেনদেন হয়েছে।এ সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: যমুনা অয়েল, ইউনাইটেড এয়ার, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, ইউসিবিএল, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আরএন স্পিনিং, বিএসসিসিএল, বেক্সিমকো লিমিটেড প্রভৃতি।