দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার শুরুতে সূচকের ওঠানামা চললেও এখন ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। দুপুর সাড়ে ১২টায় দুই ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৪৫৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ৫২ পয়েন্ট কমে যায়। এরপর সূচক ঊর্ধ্বমুখী হয়ে বেলা ১০টা ৫৫ মিনিটে ১৯ পয়েন্ট বেড়েছিল। আর ১১টা পাঁচ মিনিটে সূচক ৩২ পয়েন্ট কমেছিল।এই সময়ে ডিএসইতে মোট ২৬৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৪টিরই দাম বেড়েছে। কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৩৮৪ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, অগ্নি সিস্টেমস, বিএসসিসিএল, কেয়া কসমেটিকস, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দেশবন্ধু পরিমার, সিএমসি কামাল, বিকন ফার্মা ও সায়হাম কটন প্রভৃতি।