দুই ঘণ্টায় লেনদেন ৩৮৯ কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার শুরুতে সূচকের ওঠানামা চললেও এখন নিম্নমুখী অবস্থা বিরাজ করছে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম কমেছে। এর ফলে সূচকও সামান্য কমেছে। একই সঙ্গে লেনদেনের গতিও বেশ কম দেখা যাচ্ছে আজ।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৮ পয়েন্ট কমে ৪৬৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়েছিল। তবে ১৫ মিনিটে সূচক কমে যায় ২৫ পয়েন্ট। এভাবেই ওঠানামার পর বেলা ১১টার দিকে সূচক নিম্নমুখী হয়, যা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২৬০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৯টিরই দাম কমেছে। বেড়েছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৩৮৯ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, আফতাব অটো, কেয়া কসমেটিকস, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিএসসিসিএল, ডেল্টা স্পিনার্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও ইউসিবিএল প্রভৃতি।