দুই ঘণ্টায় ১৪৫ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের শুরু থেকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩১ পয়েন্ট বেড়ে ৪১৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ১৬ পয়েন্ট বেড়ে যায়। আর ২০ মিনিটে সূচক দুই পয়েন্টে নেমে আসে। এরপর আবারও ঊর্ধ্বমুখী হয় সূচক, যা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ১৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০১টিরই দাম বেড়েছে। কমেছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, সিএমসি কামাল, মালেক স্পিনিং, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, সায়হাম টেক্সটাইল ও ডেল্টা স্পিনার্স ।