দুই ছাত্রীকে বৃত্তি দিল ইউনিলিভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের (এইউডব্লিউ) প্রথম বর্ষের দুজন মেধাবী ছাত্রীকে বৃত্তি দিয়েছে ইউনিলিভার। শিক্ষার্থীরা হলেন ফারিহা মোস্তফা ও কাজি সুমাইত্রা নাহার। এই বৃত্তির অর্থ দিয়ে তাঁদের চার বছরের স্নাতক শ্রেণির পড়াশোনার খরচ মেটানো যাবে। ইউনিলিভার এর আগেও এই বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের দুজন ছাত্রীকে বৃত্তি দিয়েছে। বিজ্ঞপ্তি।