প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে নতুন দুই টাকার নোট আসছে। এতে বর্তমান অর্থসচিব মাহবুব আহমেদের সই থাকবে। আজ সোমবার থেকে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় এই নোট ইস্যু করবে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাউন্টার থেকেও নতুন দুই টাকার নোট ইস্যু করা হবে। তবে নতুন দুই টাকার নোটে অর্থসচিবের সইটাই শুধু নতুন। এ ছাড়া নোটের রং, জলছাপ, নিরাপত্তা সুতা, নকশা, নোটের আকারসহ সবকিছুই বর্তমানে বাজারে প্রচলিত দুই টাকার নোটের মতোই থাকছে।
বাজারে থাকা দুই টাকার সব নোটের মতোই নতুন নোট একই সঙ্গে চালু থাকবে।
বিজ্ঞপ্তি