দুই টাকার নতুন নোট বৃহস্পতিবার বাজারে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিসংবলিত দুই টাকা মূল্যমানের নতুন নোট প্রথমবারের মতো প্রচলন করতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন ডিজাইনের এই নোট বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ইস্যু করা হবে, যা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে একই প্রক্রিয়ায় ইস্যু করা হবে। অর্থসচিব মোহাম্মদ তারেক স্বাক্ষরিত ১০০ মিমি x ৬০ মিমি পরিমাপের এবং ২ মিমি চওড়া সিকিউরিটি থ্রেডযুক্ত এই নোটের সম্মুখভাগের বাঁ পাশে জাতির জনকের প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধের ছবি, ডানদিকে জলছাপে জাতির জনকের প্রতিকৃতি ‘২’ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম থাকবে ও ওপরের কোনায় জাতীয় প্রতীক শাপলা থাকবে। নোটের পেছন ভাগে ভাষা আন্দোলনের শহীদ মিনারের প্রকৃতি রয়েছে। দুই টাকা মূল্যমানের নতুন এ নোটের পাশাপাশি এ মূল্যমানের বর্তমানে প্রচলিত কাগুজে নোট ও ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে। বিজ্ঞপ্তি।