দুই দিন পেছাল প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভা দুই দিন পিছিয়েছে। আগামী ১ মার্চ দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, অনিবার্য কারণবশত প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভা ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ অনুষ্ঠিত হবে। সভায় গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য বিষয় পর্যালোচনা করা হবে।
একই সঙ্গে এই সভায় শেয়ারধারীদের জন্য লভ্যাংশ নির্ধারণ করা হতে পারে।