দুই দেশেই পরস্পরকে বিনিয়োগের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার উদ্যোক্তাদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। অন্যদিকে শ্রীলঙ্কার ব্যবসায়ীরাও নিজেদের দেশের বিভিন্ন সুবিধা তুলে ধরে সে দেশে বিনিয়োগ করতে বাংলাদেশের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন।বাংলাদেশে সফরকারী শ্রীলঙ্কার একটি ব্যবসায়ী প্রতিনিধিদল গতকাল বুধবার এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নিজ নিজ দেশে বিনিয়োগের পক্ষে আহ্বান জানান দুই দেশের ব্যবসায়ীরা।১০ সদস্যের শ্রীলঙ্কার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ন্যাশনাল চেম্বার অব কমার্স অব শ্রীলঙ্কার সভাপতি অশোকা হেটিগোডা। এ সময় ঢাকায় শ্রীলঙ্কান দূতাবাসের হাইকমিশনার ডব্লিউ সারাথ কে ওয়েরাগোদা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ।সভায় এ কে আজাদ বলেন, শিল্প-বাণিজ্যের উন্নয়নে সরকার দেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ নিয়েছে। এসব অঞ্চলে গ্যাস, বিদ্যুৎসহ প্রয়োজনীয় সব অবকাঠামো সুবিধা থাকবে। শ্রীলঙ্কার বিনিয়োগকারীরা এই সুবিধা নিতে পারেন।এফবিসিসিআই সভাপতি বলেন, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ শ্রীলঙ্কায় তিন কোটি ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। এর বিপরীতে আমদানি করেছে দুই কোটি ৭৫ লাখ ডলারের পণ্য।এ কে আজাদ ঢাকা-কলম্বো সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের ওপর জোর দেন।শ্রীলঙ্কার হাইকমিশনার ডব্লিউএ সারাথ কে ওয়েরাগোদা বলেন, দুই দেশের মধ্যে শিগগিরই ‘ব্যবসা প্রসার ও সুরক্ষা’ নামে একটি চুক্তি সই করা হবে।প্রতিনিধিদলের নেতা অশোকা হেটিগোডা জানান, পরিবেশ-পর্যটন, কৃষিজাত শিল্প, হোটেল ও জুয়েলারি খাতে যৌথ বিনিয়োগের সুযোগ রয়েছে।