দুই প্রতিষ্ঠান পেল স্টক ডিলার নিবন্ধনের সনদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য দুটি ব্রোকারেজ হাউসকে স্টক ডিলার নিবন্ধন সনদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।প্রতিষ্ঠান দুটি হলো মিয়া আবদুর রশিদ সিকিউরিটিজ লিমিটেড (ডিএসইর সদস্য নম্বর ৫৩) ও শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড (ডিএসইর সদস্য নম্বর ৬৪)।আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, মিয়া আবদুর রশিদ সিকিউরিটিজ লিমিটেডের আইডি ডিএলআরএমএআর (২০০০৫৩)। অন্যদিকে শাহজাহান সিকিউরিটিজ লিমিটেডের আইডি ডিএলআরএসএসি (২০০০৬৪)।প্রতিষ্ঠান দুটি এখন থেকে ব্রোকারেজ কার্যক্রমের পাশাপাশি স্টক ডিলারের কার্যক্রম পরিচালনা করতে পারবে।