দুই বছরের জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে ১১৩ প্রতিষ্ঠান

গত ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরে সর্বোচ্চ পণ্য রপ্তানি আয় করার স্বীকৃতি হিসেবে ১১৩টি প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় রপ্তানি ট্রফি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ রোববার আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
২০১১-১২ অর্থবছরের জন্য ২৪টি প্রতিষ্ঠান স্বর্ণ, ১৮টি প্রতিষ্ঠান রৌপ্য ও ৯টি প্রতিষ্ঠান ব্রোঞ্জ ট্রফির জন্য মনোনীত হয়েছে। আর পরের অর্থবছরের জন্য ২৬টি প্রতিষ্ঠান স্বর্ণ, ১৯টি প্রতিষ্ঠান রৌপ্য ও ১৫টি প্রতিষ্ঠান ব্রোঞ্জ ট্রফির জন্য মনোনীত হয়েছে। সব মিলিয়ে দুই অর্থবছরের জন্য ১১৩টি রপ্তানিকারক প্রতিষ্ঠান জাতীয় রপ্তানি ট্রফি ও সনদ পাচ্ছে। গতকাল শনিবার তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়।
এদিকে বাসস জানায়, ২০১১-১২ অর্থবছরের স্বর্ণপদকের জন্য মনোনীত ২৪ প্রতিষ্ঠান হচ্ছে হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্ট, স্কয়ার ফ্যাশনস, স্কয়ার টেক্সটাইলস, নোমান উইভিং, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস, অ্যাপেক্স ফুডস, পপুলার জুট এক্সচেঞ্জ, আকিজ জুট, অ্যাপেক্স ট্যানারি, পিকার্ড বাংলাদেশ, এফবি ফুটওয়্যার, এগ্রি কনসার্ন, প্রাণ এক্সপোর্টস, রাজধানী এন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর, বেঙ্গল প্লাস্টিক, ফার সিরামিকস, ইউনিগ্লোরি সাইকেল, তানভীর পলিমার, বেক্সিমকো ফার্মা, সার্ভিস ইঞ্জিন, ইউনিভার্সেল জিনস, শাশা ডেনিমস ও মন ট্রিমস।
২০১১-১২ অর্থবছরের জন্য রৌপ্যপদক পাচ্ছে অনন্ত অ্যাপারেলস, জিএমএস কম্পোজিট, মোশারফ কম্পোজিট, এনভয় টেক্সটাইল, সীমার্ক (বিডি), এফআর জুট, জনতা জুট, এসএফ ইন্ডাস্ট্রিজ, আরএমএম লেদার, ফার্ম ফ্রেশ, প্রাণ এগ্রো, ক্যাপিটাল এন্টারপ্রাইজ, কোর দ্য জুট ওয়ার্কস, এভারব্রাইট প্লাস্টিক, ট্রান্সওয়ার্ল্ড বাইসাইকেল, আল-হাবিব এন্টারপ্রাইজ, গ্রাফিক পিপল এবং জিনস-২০০০। ব্রোঞ্জ পদক পাচ্ছে সিনহা ইন্ডাস্ট্রিজ, ফোর এইচ ফ্যাশনস, ভিয়েলাটেক্স স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, কুলিয়ারচর সি ফুডস, রেজা জুট, করিম জুট, আল-আজমী ট্রেড ও প্রাণ ফুডস।
২০১২-১৩ অর্থবছরে উল্লেখযোগ্য পরিমাণে পণ্য রপ্তানি করে স্বর্ণপদক পাচ্ছে রিফাত গার্মেন্টস, জিএমএস কম্পোজিট, কামাল ইয়ার্ন, সাদ সান টেক্সটাইল, জাবের অ্যান্ড জোবায়ের, নোমান টেরিটাওয়েল, অ্যাপেক্স ফুডস, পপুলার জুট, আকিজ জুট, অ্যাপেক্স ট্যানারি, পিকার্ড বাংলাদেশ, এফবি ফুটওয়্যার, আল আজমী ট্রেড, প্রাণ ডেইরি, রাজধানী ইন্টারপ্রাইজ, কারুপণ্য রংপুর, বেঙ্গল প্লাস্টিক, ফার সিরামিকস, বিআরবি কেব্ল, মেরিন সেইফটি সিস্টেম, স্কয়ার ফার্মা, গ্রাফিক্স পিপল, ইউনিভার্সেল জিনস, শাশা ডেনিমস, মন ট্রিমস ও মীর টেলিকম। এই ২৬ প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি আগের অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফির পদক তালিকায় আছে।
২০১২-১৩ অর্থবছর রৌপ্যপদক পাচ্ছে অনন্ত অ্যাপারেলস, স্কয়ার ফ্যাশনস, বাদশা টেক্সটাইল, এনভয় টেক্সটাইল, ইউনিলারেন্স টেক্সটাইল, সীমার্ক (বিডি), রেজা জুট, জনতা জুট, এসএফ ইন্ডাস্ট্রিজ, আরএমএম লেদার, লালমাই ফুটওয়্যার, মনসুর জেনারেল, প্রাণ এগ্রো, ক্যাপিটাল এন্টারপ্রাইজ, কোর দ্য জুট ওয়ার্কস, বেঙ্গল প্লাস্টিক, সার্ভিস ইঞ্জিন, প্যাসিফিক জিনস এবং জাবের অ্যান্ড জোবায়ের।
আর ব্রোঞ্জ পদক পাচ্ছে অ্যাপারেল গ্যালারি, ইন্টারস্টফ অ্যাপারেলস, মোশারফ কম্পোজিট, তালহা ফেব্রিকস, জালালাবাদ ফ্রোজেন ফুডস, উত্তরা জুট, সাদাত জুট, বেঙ্গল লেদার, এবিসি ফুটওয়্যার, ফুটবেড ফুটওয়্যার, এলিন ফুডস, প্রাণ ফুডস, হেলাল অ্যান্ড ব্রাদার্স, আরএফএল প্লাস্টিক এবং ইউনিনেগ্নারি পেপারস অ্যান্ড প্যাকেজিং।