দুই বাজারে সূচক বেড়েছে, কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের বাড়তি প্রবণতায় শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক সামান্য বেড়েছে। তবে গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০.৫৭ পয়েন্ট বেড়ে ৪১৩২.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বগতির মধ্যে লেনদেন শুরু হয়। এরপর কয়েকবার ওঠানামা করে সূচক। এমনকি শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকে সূচক।আজ ডিএসইতে মোট ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টিরই দাম বেড়েছে, কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২২ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, আরএন স্পিনিং, ইউনিক হোটেল, এনবিএল, সায়হাম কটন, সাউথইস্ট ব্যাংক, গ্রামীণ ফোন, এনভয় টেক্সটাইল ও বেক্সিমকো ফার্মা।দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬৭৬ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ৮৫টির দাম বেড়েছে, কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম।