দুই বাজারেই বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার মূল্যসূচক তেমন একটা না বাড়লেও বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ ডিএসইতে ৯৫১ কোটি টাকার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন গতকালের চেয়ে নয় কোটি টাকা বেড়ে হয়েছে ৭৩ কোটি টাকা।

ডিএসইতে আজ সকালে লেনদেনের শুরুতে সূচক বেড়েছিল প্রায় ২৩ পয়েন্ট। বেলা পৌনে ১১টার পর সূচক বৃদ্ধির প্রবণতা কমতে থাকে। এরপর দুপুর ১২টায় সূচক আবার ২২ পয়েন্ট বাড়লেও দিনের শেষে সার্বিক সূচক বেড়েছে মাত্র এক পয়েন্ট।

দিনের শেষে ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে ৪২৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬০০ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ১৭৩টির, বেড়েছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো ইউনাইটেড এয়ারওয়েজ, অলিম্পিক ইন্ডস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড, পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।