দুই বাজারেই সূচক ও লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝের এক দিন সূচকের নিম্নমুখী প্রবণতার পর আজ মঙ্গলবার সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারেই।আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১৮৪ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতেই সূচক ৩০ পয়েন্ট বাড়ে। এরপর একাধিকবার ওঠানামা করে দিনের শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকে সূচক।ডিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৮টির দাম বেড়েছে, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৮৪৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৬ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি টেক্স, বিএসসিসিএল, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড এয়ার, ওরিয়ন ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, ডেসকো প্রভৃতি।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩০০২ পয়েন্টে। সিএসইতে আজ ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০১টির দাম বেড়েছে, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি।