প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে দুই ব্রোকারেজ হাউসকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল সোমবারের সভায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানার সিদ্ধান্ত হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসি জানিয়েছে, ঋণবহির্ভূত শেয়ারে ঋণসুবিধা দেওয়া ও নির্ধারিত সীমার বেশি অর্থ নগদে লেনদেনের দায়ে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে স্বাদ সিকিউরিটিজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।