দুই ব্রোকারেজ হাউসকে ২৩ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ফার্স্ট লিড সিকিউরিটিজ ও প্রাইম ইসলামি সিকিউরিটিজ নামে দেশের দুই স্টক এক্সচেঞ্জের দুটি ব্রোকারেজ হাউসকে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল মঙ্গলবার এ জরিমানা করে।
ফার্স্ট লিড সিকিউরিটিজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও প্রাইম ইসলামি সিকিউরিটিজ চট্টগ্রাম স্টক এক্সচেেজর (সিএসই) সদস্য।
বিএসইসি জানিয়েছে, ফার্স্ট লিড সিকিউরিটিজ প্রান্তিক ঋণ বা মার্জিন লোন নীতিমালা ভঙ্গ করে কিছু গ্রাহককে ঋণসুবিধা দিয়ে ও ঋণবহির্ভূত শেয়ারে ঋণ দিয়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালককে ঋণসুবিধা দিয়ে ও পাঁচ লাখ টাকা বেশি নগদে লেনদেন করে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে প্রাইম ইসলামি সিকিউরিটিজ। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিধি লঙ্ঘনের কারণে মার্চেন্ট ব্যাংক ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট ও সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান রেইস ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানিকে সতর্ক করেছে বিএসইসি।