প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য রিমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড ও ওয়াইফাং সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে এই খবর প্রকাশ করা হয়েছে।এসইসি সূত্রে জানা যায়, রিমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের অস্বাভাবিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে এসইসির উপ-পরিচালক ওহিদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিক ওয়াইফাং সিকিউরিটিজের বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থাটির সহকারি পরিচালক মোহাম্মদ রকিবুর রহমানকে ।আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে এসইসিতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, আজ ওই দুটি হাউসের তালিকাভুক্ত সিকিউরিটিজে অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হওয়ায় এই কমিটি গঠন করা হয়।