দুই মাসে এডিপি বাস্তবায়ন ৪ শতাংশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রায় ৪ শতাংশ বাস্তবায়িত হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৩ শতাংশ।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য দেন। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ সভা হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, জুলাই-আগস্ট মাসে ৪ হাজার ৭৫৬ কোটি টাকা খরচ হয়েছে, যা এডিপির আকারের ৩ দশমিক ৮৬ শতাংশ।
চলতি ২০১৬-১৭ অর্থবছরে ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার মূল এডিপি নেওয়া হয়েছে। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয় আরও ১২ হাজার ৬৪৬ কোটি টাকা। সব মিলিয়ে এডিপির আকার দাঁড়ায় ১ লাখ ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা।