দুই মাসে বিদেশি সহায়তা এসেছে ২৯ কোটি ডলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি অর্থবছরের (২০১৫-১৬) প্রথম দুই মাসে ২৯ কোটি ২৭ লাখ ডলার বিদেশি সহায়তা এসেছে। গত বছরের একই সময়ের চেয়ে এ অর্থ ৭ কোটি ডলার কম। গত বছর একই সময়ে এসেছিল ৩৬ কোটি ৬৩ লাখ ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরে ৪৩৬ কোটি ডলার বিদেশি সহায়তা পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে ইআরডি। গত অর্থবছরে ৩৩৫ কোটি ডলারের লক্ষ্য ছিল। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে লক্ষ্যের মাত্র ৬ দশমিক ৭১ শতাংশ এসেছে।
জুলাই-আগস্ট মাসের হিসাবে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে বিশ্বব্যাংক। এ দাতা সংস্থাটি ছাড় করেছে ১৭ কোটি ১২ লাখ ডলার। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৪ কোটি ২৮ লাখ ডলার ও জাপান ৩ কোটি ডলার দিয়েছে।
বাংলাদেশের প্রায় দুই হাজার কোটি ডলার পাইপলাইনে পড়ে আছে বলে জানা গেছে।