প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএস-বাংলা এয়ারলাইনস ১৩ এপ্রিল থেকে চট্টগ্রাম-কলকাতা রুটে এবং আগামী ৩ মে থেকে চট্টগ্রাম ও ঢাকা থেকে ব্যাংককে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। ১৩ এপ্রিল থেকে প্রতি বৃহস্পতি ও রোববার সপ্তাহে দুদিন চট্টগ্রাম থেকে কলকাতায় ও কলকাতা-চট্টগ্রাম ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া ৩ মে থেকে সোম, বুধ, শুক্র ও শনিবার সপ্তাহে চার দিন চট্টগ্রাম থেকে ব্যাংককে ও ব্যাংকক-চট্টগ্রাম ফ্লাইট চলবে। এ উপলক্ষে ঢাকা থেকে ব্যাংককে সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ন্যূনতম ভাড়া ওয়ানওয়ে ১৫ হাজার ৫৯৯ টাকা এবং ফিরতি ভাড়া ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম থেকে ব্যাংককে ন্যূনতম ভাড়া ওয়ানওয়ে ১৬ হাজার ৯৯৯ টাকা এবং ফিরতি ভাড়া ২৬ হাজার ৫৯৯ টাকা। চট্টগ্রাম থেকে কলকাতার ভাড়া ওয়ানওয়ে ৬ হাজার ৩৯৯ টাকা এবং ফিরতি ১২ হাজার ১৯৯ টাকা। বিজ্ঞপ্তি