দুই রুটে বিমানের বিশেষ ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ভাড়ার ওপর বিশেষ ছাড় ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই অফার ২০ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটির জনসংযোগ বিভাগ।

এই অফারে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে জনপ্রতি ২৩০০ টাকা (সব ধরনের কর ও সারচার্জসহ) ভাড়া নির্ধারণ করা হয়েছে। রিটার্ন যাতায়াতের ক্ষেত্রে ভাড়া দ্বিগুণ হবে।

এ ছাড়া ওই দুই রুটে বিজনেস ক্লাসের জন্য ২ হাজার ৮০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দুটি টিকিট কিনলে একটি টিকিট বিনা মূল্যে দেওয়া হবে।

অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ও ঢাকা-সিলেট-ঢাকা রুটে এ বছরই দুবার যাতায়াত করলে গ্রাহকদের বিনা মূল্যে বিজনেস ক্লাসের একটি রিটার্ন টিকিট দেওয়া হবে। এ ক্ষেত্রে যাত্রীদের সব ধরনের কর ও সারচার্জ দিতে হবে এবং এর আগে ভ্রমণের দুটি টিকিট ও বোর্ডিংপাস দেখাতে হবে।

এ অফারের বিস্তারিত তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে (http://www. biman-airlines.com) পাওয়া যাবে।