প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে একসঙ্গে জাতীয় সংগীত গাওয়ার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগ দেবেন দুই লাখের বেশি পোশাকশ্রমিক।
এ জন্য সব প্রস্তুতিও শেষ করেছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ। রাজধানীর বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলন করে গত সোমবার এসব তথ্য জানিয়েছেন বিজিএমইএর নেতারা।
জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড করার এ আয়োজন করেছে যৌথভাবে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী। জাতীয় প্যারেড গ্রাউন্ডে আজ বেলা ১১টায় এই সংগীত গাওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান বলেন, ঢাকা ও আশপাশের ৪৩০টি কারখানার দুই লাখ ১৫ হাজার পোশাকশ্রমিক এতে অংশ নেবেন। শ্রমিকেরা যেন নির্ভুলভাবে জাতীয় সংগীত গাইতে পারেন, সে জন্য দুই মাস ধরে কারখানাগুলোতে কাজ শুরুর আগে রিহার্সেল হয়েছে।