দুই লাখ ১৫ হাজার টন সার আমদানির প্রস্তাব অনুমোদন
ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৯২২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে দুই লাখ ১৫ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন।মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি জানান, ক্রয় কমিটির বৈঠকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বেসরকারি খাতের চারটি প্রতিষ্ঠান বিদেশ থেকে এক লাখ টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মংলা বন্দরের মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠান ২৫ হাজার টন সার আমদানি করবে। প্রতি টন ৫৭২ ডলার দরে এ সার আনতে ব্যয় হবে ৪২৮ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা।কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স হানিবি, মেসার্স এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইমপুট, মেসার্স পোটন ট্রেডার্স ও মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন। নুরুল করিম জানান, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আরও এক লাখ টন ইউরিয়া সার আমদানির জন্য আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম বন্দর দিয়ে এসব সার আনতে প্রতি টনে খরচ পড়বে ৫৮৪ ডলার। এতে মোট ব্যয় হবে ৪৩৭ কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকা। এসব প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স হানিবি ২৫ হাজার টন, মেসার্স সুইস সিঙ্গাপুর ওভারসিজ এন্টারপ্রাইজ ২৫ হাজার টন এবং মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন ৫০ হাজার টন আমদানি করবে। এ ছাড়া সরকারি পর্যায়ে সৌদি আরব থেকে ১৫ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন করেছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি টন ৫১৯ দশমিক ৭৫ ডলার দরে এতে মোট খরচ পড়বে ৫৮ কোটি ৩৯ লাখ টাকা।অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি: এদিকে গাজীপুরের কালিয়াকৈরে সরকারি-বেসরকারি অংশীদারিতে (পিপিপি) হাইটেক পার্ক স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের আগে মন্ত্রিপরিষদ বিভাগেই অনুষ্ঠিত হয় এ কমিটির বৈঠক। বৈঠকে তিনটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে এবং দুটি প্রস্তাব পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে বলে জানান নুরুল করিম। নীতিগত অনুমোদন দেওয়া প্রস্তাবগুলো হচ্ছে—কালিয়াকৈরে পিপিপির মাধ্যমে হাইটেক পার্ক স্থাপন, বয়স্ক ভাতা কর্মসূচির সার্বিক মূল্যায়নে একক উ ৎ সভিত্তিক পরামর্শক হিসেবে বিআইডিএসকে কার্যাদেশ দেওয়া এবং বিদেশি ঋণে সরকারি খাতে বিদ্যু ৎ উ ৎ পাদন প্রকল্প গ্রহণের দরপত্র কার্যক্রম শুরু করার অনুমোদন।