দুই লাখের বেশি কনটেইনার পরিবহন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর দিয়ে সদ্যসমাপ্ত এপ্রিল মাসে ২ লাখ ৮ হাজার একক কনটেইনার পরিবহন হয়েছে। এই হিসাবে বন্দরটি দিয়ে প্রতিদিন গড়ে সাত হাজার একক কনটেইনার পরিবহন হয়েছে। এ নিয়ে চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসে ২০ লাখ ৪১ হাজার একক কনটেইনার পরিবহন হয়েছে। বন্দরের তথ্যে দেখা যায়, গত অর্থবছরের প্রথম ১০ মাসে কনটেইনার পরিবহন হয়েছিল ১৭ লাখ ৯৭ হাজারটি। সে হিসাবে এবার একই সময়ে কনটেইনার পরিবহন বেড়েছে সাড়ে ১৩ শতাংশ। বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম গতকাল বলেন, কনটেইনার পরিবহন এখন প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে রোজা ও বাজেটকে কেন্দ্র করে কনটেইনারে পণ্য আমদানি বেড়েছে।