দুই স্টক এক্সচেঞ্জের জরিমানা মওকুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল পদ্ধতিতে সূচক গণনা ও নির্ধারিত সময়ের আগে লেনদেন শুরুর অভিযোগে দুই স্টক এক্সচেঞ্জের ওপর আরোপিত জরিমানা মওকুফ করা হয়েছে। স্টক এক্সচেঞ্জ দুটির আবেদনের পরিপ্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল এ সিদ্ধান্ত নিয়েছে। তবে জরিমানা মওকুক করা হলেও ডিএসইকে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।এসইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, জরিমানা মওকুফের জন্য আবেদনে দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে তাদের অবস্থান ও যুক্তি তুলে ধরা হয়। এতে তাদের ভুল স্বীকার করা হয়েছে। এসব বিবেচনায় এসইসি তাদের আবেদন গ্রহণ করেছে। গত ২২ জুলাই অনিয়মের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে এক লাখ টাকা করে জরিমানা করে এসইসি। ভুল পদ্ধতিতে সূচক গণনা এবং নির্দিষ্ট সময়ের আগেই লেনদেন শুরু করায় ডিএসই এবং কেবল নির্ধারিত সময়ের আগে লেনদেন শুরুর জন্য সিএসইকে জরিমানা করা হয়েছিল।