প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গৌরবের দুই যুগ পূর্তি’ উদ্যাপন উপলক্ষে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ এবং তারেক মেমোরিয়াল হাসপাতালকে দুটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। গত বুধবার ইউনিভার্সিটি ক্যাম্পাসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন এনএসইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম। চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা জায়তুন বিনতে সোলায়মান প্রমুখ। বিজ্ঞপ্তি।