দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে মিডল্যান্ড ব্যাংকের ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ‘দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন’ খাতে বকনা বাছুর কেনার জন্য সরাসরি প্রান্তিক নারী ও পুরুষ উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করেছে। বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন সুবিধার আওতায় গত সোমবার মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লাবাজারে ব্যাংক সরাসরি ১৭ জন নারী ও ২৯ জন পুরুষ উদ্যোক্তাকে ৫ শতাংশ সুদে ১৪ মাস রেয়াতি সময়সহ ৪৮ মাস মেয়াদে ৫৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করে। ঋণগ্রহীতাদের হাতে ঋণের চেক হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। বিজ্ঞপ্তি