দুটি চিনিকলে আখ মাড়াই শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মোটা অঙ্কের লোকসানের বোঝা মাথায় নিয়ে নাটোর সুগারমিল ও নর্থবেঙ্গল সুগার মিলের (এনবিএসএম) ২০১৪-২০১৫ মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ ও শফিকুল ইসলাম গত শুক্রবার চিনিকল দুটির মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মশিউর রহমান, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ বি এম আরশাদ হোসেন, এনবিএসএমের এমডি মাহবুবর রহমান উপস্থিত ছিলেন। আরশাদ হোসেন জানান, গত মৌসুমে ৩৮ কোটি টাকা লোকসান হয়েছে। মাহবুবর রহমান জানান, এনবিএসএমে পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ১০০ কোটি টাকা, ৮০ কোটি টাকার চিনি অবিক্রীত রয়েছে এবং ঋণ আছে ১৪০ কোটি টাকার।