দুটি পুরস্কার পেল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) প্রথমবারের মতো বর্ষসেরা এসএমই ব্যাংক এবং নারী উদ্যোক্তাবান্ধব ব্যাংক পুরস্কার লাভ করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংক ও এমএমই ফাউন্ডেশন আয়োজিত এসএমই ফাইন্যান্সিং ফেয়ার-২০১৪ উপলক্ষে ‘এসএমই ব্যাংকিং অ্যাওয়ার্ড ২০১৪’ অনুষ্ঠানে এই পুরস্কার দুটি দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাত থেকে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল হক এই পুরস্কার দুটি গ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি