দুটি বিষয়ে বিধিমালা সংশোধন করে এসইসির প্রজ্ঞাপন জারি
স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি বিধিমালা-৫ সংশোধন এবং মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা-৬ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন গতকাল সোমবার এসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, স্টক-ডিলার বা স্টক-ব্রোকার নিবন্ধন সনদের জন্য কমিশনের কাছে আবেদনকারী কোনো কোম্পানি হলে তার আবেদন নামঞ্জুর হবে, যদি এর পরিচালক পর্ষদের সদস্যদের মধ্যে ৫০ শতাংশের বেশি এর উদ্যোক্তা কোম্পানির পরিচালক পর্ষদের সদস্য হন। এসইসি/সিএমআরআরসিডি/২০০১/০০২/১২৪/প্রশাসন/সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন, আইন, ১৯৯৩ (১৯৯৩ সালের ১৫নং আইন)-এর ধারা ২৪-এর উপ-ধারা (১) এ প্রদত্ত মতাবলে, এ সংশোধনী করা হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬-এ নিম্নোক্ত সংশোধন করে, বিধিমালার বিধি ৬ক হিসেবে ব্যবহার হবে। এখানে বলা হয়েছে, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার নিবন্ধন সার্টিফিকেটের জন্য কমিশনের কাছে আবেদনকারী কোনো কোম্পানি হলে এর আবেদন নামঞ্জুর হবে, যদি এর পরিচালক পর্ষদের সদস্যদের মধ্যে ৫০ শতাংশের বেশি এর উদ্যোক্তা কোম্পানির পরিচালক পর্ষদের সদস্য হন।