দুটি মিউচুয়াল ফান্ড কোনো লভ্যাংশ ঘোষণা করেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্ট্রি কমিটি ২০১১ সালের ৩০ জুন সময় পর্যন্ত বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।পপুলার লাইফ মিউচুয়াল ফান্ডটির নিট মুনাফা/(ঘাটতি) ৫৪,৯৯,২০০ টাকা। প্রতি ইউনিটে লাভের/(ক্ষতি) পরিমাণ ০.০২৭ টাকা।পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডটির নিট মুনাফা/(ঘাটতি) ৯,৭৬,৬১,৭১২ টাকা। প্রতি ইউনিটে লাভের/(ক্ষতি) পরিমাণ ০.৪৯ টাকা।